শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত। গতকাল রবিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে অলোক কুমার জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ত্রিপুরার সাথে রয়েছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। তবে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। 

অলোক কুমার আরও বলেন, অতিবৃষ্টির কারণে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নতুন করে বেড়া স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

সীমান্তে কাঁটাতারের বেড়ার নতুন নকশার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে বলেও পিটিআিইকে জানান তিনি। তিনি আশা করেন, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।

বিএসএফের এই কর্মকর্তা দাবি করেন, ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি ‘স্বাভাবিক’। ভারতীয় সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) এর মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক। প্রতিরক্ষার প্রথম সারির বাহিনী হিসেবে, বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে কাজ করে যাবে। 

সূত্র: দ্য হিন্দু

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ