কানাডা বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আস্থা ও অভিন্ন সমৃদ্ধির উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে কানাডার হাইকমিশনের এক বিবৃতিতে আজ রবিবার (৩০ নভেম্বর) বলা হয়েছে, ‘আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে এবং আস্থা ও অভিন্ন সমৃদ্ধির উপর ভিত্তি করে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’
বাজার সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে ২৩ থেকে ২৫ নভেম্বর ঢাকায় সিরিয়ালস কানাডা, কানাডিয়ান গ্রেইন কমিশন এবং আলবার্টা গ্রেইনস-এর কর্মকর্তাদের সমন্বয়ে কানাডিয়ান প্রতিনিধিদলের সফর উপলক্ষে এই বিবৃতি দেওয়া হয়েছে।
সফরের অংশ হিসেবে, প্রতিনিধিদলটি সিরিয়ালস কানাডার নে