শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের 'বায়রাক্টর কিজিলেলমা' আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ রবিবার তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা এক নতুন ইতিহাস তৈরি করেছে।

পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও মানুষবিহীন যুদ্ধবিমান 'কিজিলেলমা'র সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার সঙ্গে 'যৌথ ক্রু-আনক্রু অপারেশনে ফর্মেশন ফ্লাইট' পরিচালনা করে। এটি ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে।

নিম্ন রাডার ক্রস-সেকশন এবং উন্নত সেন্সরের কারণে কিজিলেলমার যুদ্ধবিমানটি দূর থেকে শত্রু বিমানকে দেখা না গেলেও সনাক্ত করতে সক্ষম।

২০০৩ সাল থেকে সম্পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত 'বায়কার' ড্রোন রপ্তানিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

কোম্পানিটি ২০২৩ সালে ১.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে এবং ২০২৪ সালেও একই ধারা অব্যাহত রাখে। কোম্পানিটির মোট আয়ের ৯০ শতাংশই আসে রপ্তানি থেকে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ