শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শ্রীলঙ্কায় ডিটওয়ার তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৩২, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছে। এ অবস্থায় আজ শনিবার (২৯ নভেম্বর) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। সেই সঙ্গে অন্তত ৭৮ হাজার মানুষকে রাষ্ট্র-পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

ডিএমসি'র মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম অনেকটা জোরদার করা হয়েছে।

যদিও শনিবার ঘূর্ণিঝড়টি উত্তর দিকে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে ক্যান্ডির কেন্দ্রীয় জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে শহরের প্রধান প্রবেশপথের বেশ কয়েকটি অংশ ডুবে যায়।

ইতোমধ্যে নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। এর ফলে কর্তৃপক্ষ কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজধানীসহ দেশের অনেকাংশে বৃষ্টিপাত কমে এলেও ঘূর্ণিঝড়ের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বিদেশে বসবাসকারী শ্রীলঙ্কানদের দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধ মিলিয়ন মানুষকে সাহায্য করার জন্য নগদ অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।

ইতোমধ্যে ভারত ত্রাণসামগ্রী ভর্তি দুটি বিমান পাঠিয়েছে। কলম্বোতে শুভেচ্ছা সফরে থাকা একটি ভারতীয় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তাদের রেশন দান করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ