শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নিজস্ব প্রযুক্তির জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। জাহাজবিধ্বংসী এই মিসাইল জল-স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাক নৌবাহিনী। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব-দি-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। 
ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে।

ইসলামাবাদের দাবি, অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে ক্ষেপণাস্ত্রটি। ধারণা করা হচ্ছে, মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এছাড়া দুই মাস আগে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ-ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, সাড়ে ৭০০ কিলোমিটার ছিল যার পাল্লা। 

সূত্র: আনাদোলু এজেন্সি, ডন

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ