শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইমারাতে ইসলামিয়ার হেলমন্দ প্রদেশে এ বছর প্রায় ৩৫ টন মধু উৎপাদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মধু উৎপাদন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রাদেশিক কর্মকর্তা ও স্থানীয় মৌচাষিদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রদেশটিতে ১৬০টিরও বেশি মধু উৎপাদন খামার সক্রিয় রয়েছে এবং চলতি বছর মোট প্রায় ৩৫ টন মধু উৎপাদিত হয়েছে।

হেলমন্দের স্থানীয় প্রশাসন ও মৌচাষিরা জানান, প্রদেশটির অনুকূল আবহাওয়া, বিস্তীর্ণ খোলা জমি এবং বাজারে মধুর সন্তোষজনক দামের কারণে এ শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এ প্রদেশে মৌমাছি পালন খামারের সংখ্যা ও মোট উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মৌচাষের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বাজারে উন্নতমানের প্রাকৃতিক মধুর সরবরাহ নিশ্চিত করছে। অনুকূল পরিবেশ, বিস্তৃত চাষাবাদ ক্ষেত্র এবং ক্রমবর্ধমান বাজার চাহিদা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে হেলমন্দে মধু উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ