শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তালেবান সরকারের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, হামলা করলে ইসলামাবাদ তা স্বীকার করে। সেইসাথে দাবি করেন, পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। 

এর আগে, এদিন ইসলামাবাদের বিরুদ্ধে খোস্তসহ একাধিক প্রদেশে বিমান হামলার অভিযোগ তোলে কাবুল। দাবি করা হয়, সেই হামলাতে প্রাণ গেছে ৯ শিশুসহ কমপক্ষে ১০ জনের। 

উল্লেখ্য, গত মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ