শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সৌদি আরবে বার চালু হলেও পাওয়া যাবে না মদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরবে দীর্ঘ ৭০ বছরের কঠোর নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো একটি ‘বার’ চালু হয়েছে। তবে এখানে কোনো ধরনের অ্যালকোহল পরিবেশন করা হয় না। রাজধানী রিয়াদে সম্প্রতি খোলা হয়েছে ‘এ-১২’ নামের নতুন ক্যাফে, যেখানে বিয়ার ও অন্যান্য পানীয়ের অ্যালকোহলবিহীন সংস্করণ পরিবেশন করা হচ্ছে।

১৯৫২ সাল থেকে দেশটিতে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এ ধরনের কার্যক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। নতুন ক্যাফে চালু হওয়ার পর এখানে নারী ও পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করতে পারছেন, যা সৌদি সংস্কৃতিতে পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মতো সৌদি আরবে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে অ্যালকোহল নিষিদ্ধ। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালে রিয়াদে ইতোমধ্যে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ