শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫শে নভেম্বর) আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জানান, সোমবার দিবাগত মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বসতবাড়িতে এই বোমা বর্ষণ করে। হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এই হামলায় পাঁচজন ছেলে ও চারজন মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী মৃত্যু বরণ করেছেন।

খোস্ত ছাড়াও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিমান হামলার খবর পাওয়া গেছে। মুজাহিদ জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। ওইসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ