শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পাকিস্তানের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমারাতে ইসলামিয়ার বাণিজ্য স্বাভাবিক: অর্থ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পরও দেশের বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ২৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের বাণিজ্য অন্যান্য প্রতিবেশী দেশ, আঞ্চলিক অংশীদার ও বৈশ্বিক বাজারে স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শুল্ক রাজস্ব আয় স্থিতিশীল রয়েছে এবং সীমান্তের সকল শুল্ক দপ্তরে বাণিজ্যিক পণ্য প্রক্রিয়াকরণ যথারীতি চলছে।

মন্ত্রণালয় ব্যবসায়ীদের জন্য বিকল্প রুটে বাণিজ্য কার্যক্রম স্থানান্তর সহজ করতে কাস্টমস পয়েন্টগুলোতে বিস্তৃত সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এর উদ্দেশ্য পাকিস্তানের ওপর নির্ভরতা হ্রাস করা এবং সুষ্ঠুভাবে বাণিজ্য অব্যাহত রাখা।

অর্থ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, বিকল্প করিডোর ব্যবহার করে বাণিজ্য জোরদার করা হবে এবং বাণিজ্য সেবা সম্প্রসারণ ও প্রক্রিয়া সুসংগঠিত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ