শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভারতকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ইমারতে ইসলামিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ভারতের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। ২১ নভেম্বর ভারতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ভারতভিত্তিক আফগান বেসরকারি খাতের প্রতিনিধিরা ও পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী আজিজি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইমারতে ইসলামিয়া সরকারের গৃহীত বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, আফগানিস্তানের সিমেন্ট, ওষুধ, খাদ্যপণ্য ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে ভারতীয় কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, তুলা, তাজা ফল এবং শুকনো ফল রপ্তানিতে আফগানিস্তানের বড় সম্ভাবনা রয়েছে, যা ভারতীয় বাজারের জন্যও লাভজনক হতে পারে।

এর আগে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং ইরানের চাবাহার বন্দরে কার্যক্রম সম্প্রসারণে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ