শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৬ যাত্রী নিহত হয়েছেন, আহত আরও ২৪ জনেরও বেশি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এই ঘটনা ঘটে। শুক্রবার (২১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোররাত প্রায় ৩টার দিকে কাম্পং থম প্রদেশের একটি খালে বাসটি পড়ে যায়। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। এটি উত্তরাঞ্চলের ওদ্দার মিনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনের দিকে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম কাম্বোজা নিউজ জানিয়েছে, রাজধানীতে যাওয়ার পথে বাসটি সিয়েম রিপে যাত্রী তুলেছিল। সিয়েম রিপই কম্বোডিয়ার শীর্ষ পর্যটন স্থান। সেখানে বিশ্বখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্স অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রীই কম্বোডিয়া্র নাগরিক। দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাস চালাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিহতদের মধ্যে আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি টেনে তোলা হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হলেও নদীতে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। আহতদের কাম্পং থমের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ অ্যাম্বুল্যান্সে পরিবারগুলোর কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জন মারা গেছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ