শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সংকট সমাধান করতে আগ্রহী আফগানিস্তান। আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক উপ-প্রধান আবদুল সালাম হানাফি একথা জানিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করার ওপর জোর দিয়েছেন তিনি। খবর টোলো নিউজের।

হানাফি বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হোক এবং আমরা বিশ্বাস করি যে যুদ্ধ কারো উপকারে আসে না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করা উচিত, যাতে উভয় দেশ শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করতে পারে।’

হানাফি আরো বলেন, যুদ্ধ তার দেশের লক্ষ্য নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসন হলে সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তানের বৈধ অধিকার।

তিনি আরো বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করিনি বা কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না। তবে যদি কেউ এসে আগ্রাসন চালায়, তাহলে আত্মরক্ষা করা আমাদের বৈধ অধিকার। অন্যথায়, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না।’

হানাফি বলেন, দেশে ফিরে আসা আফগানদের সংখ্যা প্রায় ৪৫ লাখ, তাদের অনেকেরই মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। দেশে ফিলে আসা আফগানদের সহায়তা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সবশেষ আলোচনাও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা হচ্ছে। তবে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ