শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মামদানির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী শুক্রবার হোয়াইট হাউজে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন। বুধবার সন্ধ্যায় ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘নিউইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা এতে একমত হয়েছি যে এই বৈঠকটি ২১ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আরো বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে!’

দেশটির বৃহত্তম শহরের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন মামদানি। নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র মামদানি সাশ্রয়ী মূল্য এবং সামাজিক পরিষেবার ওপর জোর দিয়ে প্রগতিশীল প্রচারণা চালানোর মাধ্যমে ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হন।

তার প্রচারণার পুরোটা সময় ট্রাম্প বারবার ৩৪ বছর বয়সী এই গণতান্ত্রিক সমাজতন্ত্রীকে নানাধরনের আক্রমণ করেছেন, তাকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেছেন। তিনি নিজ দলের প্রার্থীর পরিবর্তে কুমোকে সমর্থন দেন এবং সতর্ক করে দেন, মামদানি জিতলে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দিতে পারেন।

এই মাসের শুরুতে দেয়া পোস্টে মামদানি বলেছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে নিউইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

বুধবার ট্রাম্পের পোস্ট করা দ্বিতীয় পোস্টে পরিকল্পিত বৈঠককে ‘দীর্ঘ প্রতীক্ষিত’ বলে অভিহিত করা হয়েছে।

আগামী জানুয়ারিতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ