শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পাক-আফগান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না: খাজা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান তাদের নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না। তাই পাকিস্তান এখন 'দুই ফ্রন্ট' থেকে হামলার শিকার হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভির এক অনুষ্ঠানে মতামত প্রকাশ করতে গিয়ে আসিফ বলেন, আফগানিস্তান পাকিস্তানের ভেতর অনুপ্রবেশ ঘটায় এবং ভারত এতে নানা ভূমিকা পালন করে।

তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তানকে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে হবে। পাকিস্তান আব্রাহাম চুক্তিতে প্রবেশের পরিকল্পনা করে না এবং চুক্তির বিষয়ে অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। দ্বি-রাষ্ট্রীয় সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করতে পারবে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ