শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাপানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে ছিলো। 

দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান। তবে এখনও একজন নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতেও আগুন জ্বলতে থাকায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে প্রায় তিনশ’ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। 

সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ