শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দিচ্ছে সিরিয়া?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় সেসব উইঘুর রয়েছে তাদের বেইজিংয়ের হাতে তুলে দেওয়া হবে।

সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির কাছে এ বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।

দেশটির কূটনৈতিক একটি সূত্র জানিয়েছেন, সিরিয়া চীনের কাছে অন্তত ৪০০ উইঘুর যোদ্ধাকে চীনের হাতে তুলে দেবেন।

তবে এএফপির এ প্রতিবদেনর তথ্য অস্বীকার করেছে সিরীয় সরকারি বার্তা সংস্থা সানা।

উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীন সরকারের ওপর। এই সম্প্রদায়ের প্রায় ৫ হাজার মানুষ ২০১৭ সালে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হয়। যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ