শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজায় কোরআনিক গবেষণাগা ও ইসলামি শিল্পকলা কেন্দ্র করবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় কোরআনিক কেন্দ্র ও ইসলামি শিল্পকলার জন্য একটি বিশেষ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান রেস্তু। এখানে কোরআনের পান্ডুলিপি তৈরির কাজসহ ইসলামি ক্যালিগ্রাফি শেখানো হবে। কোরআন শেখা-শেখানো ও গবেষণা করা হবে।

মালয়েশিয়ান বারনামা নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করবেন গাজায় অবস্থানরত কোরআন নকলকারক ও রেস্তু কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহমান।

প্রকল্পটি পরিচালিত হবে মালয়েশিয়ার তিনটি মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে, মাহার মুসলিম কেয়ার ফাউন্ডেশন ও আরও কয়েকটি মানবিক সংগঠন এখানে অংশ নিচ্ছে। সাধারণ মানুষের অনুদানেই ব্যয় নির্বাহ হবে বলে জানানো হয়েছে। কেন্দ্র নির্মাণ ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজন হবে প্রায় ১ কোটি মালয়েশিয়ান রিংগিত।

এতে গাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। ভবনটিতে স্টাডি রুম, লাইব্রেরি এবং ইসলামি শিল্পকলার বিভিন্ন বিভাগ থাকবে।

প্রকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাসমি জোহরি বলেন, এটি শুধু একটি ভবন নয়, বরং ফিলিস্তিনের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মালয়েশিয়ার অটুট সমর্থনের প্রতীক।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ