শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাশের তিন নৌকাসহ ৭৯ জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। তারা পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ ধরছিলেন বলে অভিযোগ করেছে দেশটি।

গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশি নৌকা ও জেলেদের আটক করা হয়েছৈ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তখন নৌকাগুলো আটক করা হয়। বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।

সমুদ্র থেকে আটক করা নৌকায় তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলোও আটক করে নিয়ে গেছে  কোস্টগার্ড।

আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশি জেলেদের প্রায়ই সমুদ্র থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের ঘটনা ঘটেছে।

এরআগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করে বাংলাদেশ। নৌবাহিনী ওই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।

তাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সূত্র: দ্য হিন্দু

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ