শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘তার অপরাধের তুলনায় মৃত্যুদণ্ড কম শাস্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আজ।

ট্রাইব্যুনাল কী রায় দেবে সেদিকে নজর সবার। আর এই রায়ের দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, ‘আদালত কি রায় দেবেন জানি না। তবে মৃত্যুদণ্ড তার (শেখ হাসিনা) অপরাধের তুলনায় কম শাস্তি। তার অপরাধের কিছুটা শাস্তি নিশ্চিত করা যাবে, যদি তাকে বাকি জীবন জেলে আটকে রাখা যায়। অবশ‍্য মৃত‍্যুদণ্ড নিয়ে বাকি জীবন পলাতক থাকাও কম শাস্তি নয়।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এমনটা লেখেন এই সাংবাদিক।

গোলাম মোর্তোজা লিখেছেন, মানবতাবিরোধী অপরাধে গুম-খুনের মাস্টারমাইন্ডের বিচার হচ্ছে, ভুক্তভোগী-তাদের স্বজন সর্বোপরি দেশ-বিদেশের মানুষ দ্রুততম সময়ের মধ‍্যে সেই বিচার প্রত‍্যক্ষ করল, এটাও কম প্রাপ্তি নয়।

ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার লিখেছেন, স‍্যালুট রক্তাক্ত গণঅভ্যুত্থানে সামনে ও নেপথ‍্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন,অংশ নিয়েছেন তাদের সবাইকে।

গোলাম মোর্তোজা লিখেছেন, আজ যে কয়েকজন মোসাহেব ইনিয়ে-বিনিয়ে এই বিচার নিয়ে প্রশ্ন তুলে পলাতক গুম-খুনের মাস্টারমাইন্ডের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে করুণা না ঘৃণা করবেন, সেই সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ