শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সজীব ওয়াজেদ জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তার মা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার রায় ঘোষণা করতে পারে, এবং সেখানে মৃত্যুদণ্ডের রায় আসতে পারে। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদে আছেন এবং দেশটি তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

আজ সোমবার ট্রাইব্যুনাল পাঁচটি মামলার রায় দিতে যাচ্ছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন–পীড়নে শেখ হাসিনার ভূমিকা পর্যালোচনার অংশ হিসেবেও এসব মামলার বিচার চলছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতায় প্রায় ১,৪০০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। পুলিশের গুলিতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। স্বাধীনতার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। জয় বলেন, “ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

রায় ঘোষণার আগে জয় বলেন,
“আমরা আগেই জানি রায় কী হবে। তারা টেলিভিশনে দেখাচ্ছে—তাকে দোষী করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হবে।”

তবে তিনি আরও বলেন,
“আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ