শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২১ জন। শুক্রবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, মধ্য জাভা প্রদেশে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস হয়। এর কারণে তিনটি গ্রামেেই অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে গেছে। খবর আল জাজিরার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই জনের লাশ পাওয়া গেছে আর ২১ জনের সন্ধানে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

মুহারি বলেন, ভূমিধসের কারণে উদ্ধারকাজে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগে সতর্ক করে দিয়েছে আগামী সপ্তাহগুলোতে বেশ কয়েকটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। ইন্দোনেশিয়া ১৭ হাজার দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে লাক রাখ মানুষ পাহাড়ি এলাকায় বা প্লাবনভূমির কাছাকাছি বাস করে।

জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময়কাল ও তীব্রতাও আগের তুলনায় আরো অনিশ্চিত হয়ে উঠেছে।

এ মাসের শুরুতে দেশটির দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত ও আরো আট জন নিখোঁজ হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ