শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্ত্যত ১২ জন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এমন তথ্য জাবিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজৌদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে এক মা ও মেয়ে মারা গেছেন।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল টারফে দাবানল সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং এটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রদেশটিতে ১৬টি দাবানলের সৃষ্টি হয়েছে।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনও চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এই দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ