শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের রেশ যেতে না যেতেই ভয়াবহ হামলার মুখে পড়েছে এবার পাকিস্তান। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পরপরই আদালত ভবনটি দ্রুত খালি করা হয় এবং  আদালতের সব কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানোর জন্য রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ