শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মিসরের তিন ভাইবোন একইসঙ্গে জিতলেন হজের লটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অদ্ভুত এক সৌভাগ্যের ঘটনায় মিসরের এক পরিবারের তিন ভাইবোন একসঙ্গে জিতে নিয়েছেন ২০২৬ সালের হজের লটারি।

মিসরের রাজধানী কায়রোয় সম্প্রতি অনুষ্ঠিত হয় হজ লটারির ফলাফল ঘোষণা অনুষ্ঠান। প্রথমে ছোট বোনের নাম ঘোষণার পরপরই বড় ভাইয়ের নাম শোনা যায়—এ সময় আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় বোনের নাম ঘোষণা করা হলে আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাঁদের পরিবারের সদস্যরা।

মিসরে প্রতিবছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজ পালনের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্যে একই পরিবারের তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক বিরল সৌভাগ্য হিসেবে দেখছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই মুহূর্তে পুরো অনুষ্ঠানস্থল আবেগে ভরে ওঠে। উপস্থিত সবাই তাকিয়ে ছিলেন এই পরিবারের আনন্দমুখর ও ঐতিহাসিক দৃশ্যটির দিকে।

২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে রওনা দেবেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ