রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত।

খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৪১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে, তার কোনো ব্যাখ্যা নেই।

আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ২৫ মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যুও ৬৯ হাজার ছাড়িয়েছে।

শনিবার নিহতদের মধ্যে এক ফিলিস্তিনি মধ্যাঞ্চলীয় বুরেজি শরণার্থী শিবিরে হামলায় মারা গেছেন বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করার অভিযোগে বাকি দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। অনেক মৃতদেহ শনাক্ত হওয়ার পর এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর সংখ্যাটা এখানে দাঁড়িয়েছে বলে ভাষ্য তাদের।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ