শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন খুতবা শুরু হয়েছিল, তখনই প্রত্যক্ষদর্শীরা দুটি বিকট শব্দ শোনার কথা জানান।

সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি নিশ্চিত করেছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। আহত ৫৪ জনের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। সুহেরি আরও জানান, আহতদের মধ্যে ২০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।

ঘটনাস্থলে মোতায়েন করা অ্যান্টি-বোম্ব স্কোয়াড মসজিদের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক খুঁজে পেয়েছে। পুলিশ প্রধান স্পষ্ট করেছেন যে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে তারা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ একটি কর্ডন দিয়ে স্কুল এলাকা ঘিরে রেখেছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, মসজিদের ছবিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ