শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সিরিয়ার প্রেসিডেন্টকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা’ থেকে অপসারণ করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ আল-কায়েদার সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থাকা আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

আহমেদ আল-শারা একসময় সিরিয়ার বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে ছিলেন। এইচটিএস মূলত নুসরা ফ্রন্ট নামেও পরিচিত ছিল, যা একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত। ২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

২০১৪ সালের মে মাসে এইচটিএসকে জাতিসংঘ সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল, তবে যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে সংগঠনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছরের ডিসেম্বরে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী জোট সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আসন্ন সপ্তাহে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এটি হবে বহু বছর পর কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ