শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য রাখার সময় সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত-বাংলাদেশের সম্পর্কের শিথিলতার বিষয়ে প্রশ্নের জবাবে এমন অভিমত তুলে ধরেন রাজনাথ সিং।

রাজনাথ সিং বলেন, “ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না।”

তিনি বলেছেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দিকে লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। ফলে ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা-চিন্তা করে কথা বলেন।”

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কে শীতলতা আসে। হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ড. ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

তবে ক্ষমতায় বসার পর থেকে ড. মুহাম্মদ ইউনূসের বেশ কিছু মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। অবশ্য ভারতের এসব প্রতিক্রিয়ার জবাব দিয়েছে ঢাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ