শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ডে বিল পাসের পথে ইসরায়েলি সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর কর্মীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে একটি বিল প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েলের সংসদীয় কমিটি। এই বিল এর নাম দেওয়া হয়েছে ‘সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড’।

সোমবার বিলটি উত্থাপন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির।

আইন অনুযায়ী, সন্ত্রাসবাদীরা যদি হত্যার অপরাধ সংঘটিত করে যা জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণায় প্ররোচিত এবং অপরাধীর উদ্দেশ্য যদি ইসরায়েল রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা বুঝায় তাহলে তাকে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইনটি কোনো বিকল্প বা ন্যায়বিচার ছাড়ের অধিকার ছাড়াই প্রয়োগ হবে।

এ মৃত্যুদণ্ড ধার্য করতে বেশিরভাগ বিচারকের সমর্থন প্রয়োজন হবে। তবে রায় কার্যকর হলে সন্ত্রাসীর সাজা কমানো যাবে না।

বেন গাভির সোমবার বলেছেন, এই আইনে কোনও রকম ছাড় দেওয়া হবে না। যেকোনও সন্ত্রাসবাদী যারা হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের জানতে হবে তাদের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা কমিটি দণ্ডবিধির সংশোধনী অনুমোদন করেছে। এখন তা সংসদে প্রথম পাঠের জন্য পাঠানো হবে। ইসরায়েলের হোস্টেজ কোঅর্ডিনেটর গাল হারিশ জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলের পক্ষে রয়েছেন।

এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে হামাস । তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্বৃত্ত ইহুদিবাদী দখলদারের কুৎসিত ফ্যাসিবাদী মুখ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আরব নিউজ

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ