শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে যাচ্ছে। শনিবার দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেন। বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১০ নভেম্বরের দিকে শারা ওয়াশিংটন সফর করতে পারেন। এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন। গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে শারার নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার আন্তর্জাতিক পরিম-লে সিরিয়ার অবস্থান পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। আসাদ আমলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া সম্পর্কগুলো পুনরুদ্ধার করাই এসব কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য।

ব্যারাক আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ২০১৪ সালে গঠিত আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে সিরিয়াকে অন্তর্ভুক্ত করা। ওই সময়ে আইএস সিরিয়া ও ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখ- দখল করে নিয়েছিল। আমরা চাই, সিরিয়া এই জোটের অংশ হোক, যা দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সূত্র : রয়টার্স।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ