শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৫৬ জনে দাঁড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জনে।

বুধবার (২৯ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-মুনিরাউই নিহত হন।

মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাই।'

প্রসঙ্গত, গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ