শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে নির্দেশ দিয়েছে । 

নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে দেওয়া এ রায়ে আদালত বলছে, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ইসরায়েল দখলদার গোষ্ঠীর মতো স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না।  

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) মার্চ মাস থেকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। তবুও সংস্থাটি গাজায় স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসা ও স্যানিটেশন পরিষেবা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে শিশুদের শিক্ষার জন্য স্কুল-ক্লাস পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি বলছে, তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ছয় হাজার ট্রাক  অপেক্ষায় রয়েছে।

আইসিজে সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএ-সহ তার সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ করার অধিকার বা বাধ্যবাধকতা রাখে। ইসরায়েলের দায়িত্ব এ কাজে সহায়তা করা।

এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তারা বলছে, আদালতের এ সিদ্ধান্ত একপাক্ষিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে আদালতের মতামত প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, দেশটি আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতা পুরোপুরি পালন করছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ'র ইঙ্গিত করে বলেছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের সহায়তাকারী কোনো সংস্থার সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না।

সূত্র: এপি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ