শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদে নজরদারি ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির ওয়াকফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় একটি জাতীয় নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মসজিদে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা পরিচালনা করতে পারবে না।

স্থানীয় দৈনিক আল আনবার বরাতে গাফল নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় এই নির্দেশনাটি দেশের সব ইমাম ও মুয়াজ্জিনের কাছে পাঠিয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মসজিদে কোনো ধরনের নিরাপত্তা ক্যামেরা স্থাপন বা তদারকি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের মূল লক্ষ্য হলো, মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়া এবং নামাজ আদায়ে আগতদের নিরাপত্তা বজায় রাখা। একই সঙ্গে প্রশাসনিক তদারকি পুরোপুরি সরকারের হাতে রাখাও এই নীতির অংশ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অননুমোদিত ক্যামেরা স্থাপন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। কেউ যদি ক্যামেরা দান করতে চায়, তবে তা স্থাপনের আগে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। ইতোমধ্যে স্থাপন করা অননুমোদিত ক্যামেরাগুলোর তথ্যও তাৎক্ষণিকভাবে জমা দিতে হবে।

মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো ইমাম বা মুয়াজ্জিন যদি অননুমোদিত ক্যামেরার বিষয়ে কর্তৃপক্ষকে না জানায়, তাহলে তাদের আইনগতভাবে দায়ী করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ