শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হংকংয়ে রানওয়ে থেকে সাগরে কার্গো বিমান, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে গিয়ে সাগরে পড়েছে একটি কার্গো বিমান। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ভয়াবহ দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে আসা বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, বোয়িং ৭৪৭ বিমানটির নাক এবং পেছনের অংশ আলাদা হয়ে গেছে এবং বিমানটি সমুদ্রের পানিতে আংশিক ডুবে আছে।

দুর্ঘটনার সময় রানওয়ের পাশে থাকা একটি গ্রাউন্ড ভেহিকেল বিমানটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, আর এতে দুইজন গ্রাউন্ড স্টাফের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ আছেন বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্লাইটটি পরিচালনা করছিল এমিরেটস। দুর্ঘটনার সময় বিমানে কোনো পণ্য ছিল না বলে জানিয়েছে তারা।

বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো বিমানবন্দর হিসেবে পরিচিত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর দিকের রানওয়েটি দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দক্ষিণ ও মধ্য রানওয়ে সচল রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ