শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট: জরিমানা গুনতে হলো সাড়ে ৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক নারীর অনুমতি ছাড়া তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম জরিমানা করেছে আদালত।

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এ রায় দিয়েছে আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট। গত বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করে বলে (১৯ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে ভুক্তভোগী নারীর ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন, যা তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি মানসিক কষ্ট ও সামাজিক সম্মানহানির কারণ হয়। ঘটনার পর ওই নারী ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেন।

এর আগে, আবুধাবি ক্রিমিনাল কোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেন। পরে আপিল আদালতও একই রায় বহাল রাখে। অভিযুক্ত ব্যক্তি আর কোনো আপিল না করায়, রায়টি চূড়ান্ত হয়।

রায়ে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারা উদ্ধৃত করা হয়। সেখানে বলা হয়েছে, “কেউ যদি অন্যের ক্ষতি করে— তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত— ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের দাবিদার এবং অভিযুক্তকে তা দিতে বাধ্য করা হবে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ