শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পোস্টার, টিশার্ট ও ফেসবুকে ‘আই লাভ মোহাম্মদ’ লিখে ভারতে গ্রেপ্তার ২০০-রও বেশি মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে সম্প্রতি ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগানকে কেন্দ্র করে মুসলিম জাতির বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। এই স্লোগানটি মূলত নবী মুহাম্মদ (সা.) এর প্রতি ভালোবাসা প্রকাশের একটি শান্তিপূর্ণ উপায় হিসেবে দেখা হলেও, ভারতীয় কর্তৃপক্ষ এটিকে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ফলস্বরূপ, সারাদেশে ৪ হাজারের বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছেন।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে মুসলিমরা ঈদ-এ-মিলাদ-উন-নবী উপলক্ষে ‘আই লাভ মোহাম্মদ’ লেখা একটি বিলবোর্ড স্থাপন করে। এটি ‘আই লাভ নিউইয়র্ক’ সাইনবোর্ডের অনুকরণে তৈরি করা হয়েছিল। স্থানীয় কিছু হিন্দু এই বিলবোর্ড নিয়ে আপত্তি জানায়। পরে পুলিশ ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগে দুই ডজনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এইদিকে এই ঘটনাকে কেন্দ্র বরে ভারতের কানপুরের দেশটির পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মুসলিমরা। পরে এই প্রতিবাদ উত্তর প্রদেশের বেরিলি, গুজরাটের গোধরা, মহারাষ্ট্রের মুম্বাই, তেলেঙ্গানার হায়দ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ‘আই লাভ মোহাম্মদ’ লেখা পোস্টার, টি-শার্ট পরিধান এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানায়। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ৪ হাজার ৫০০-এরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২৮৫ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া ভারতের উত্তর প্রদেশের বেরিলি শহরে, ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাওলানা তৌকির রাজার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । গুজরাটের গোধরায়, ‘আই লাভ মোহাম্মদ’ পোস্টার শেয়ার করার অভিযোগে যুবক জাকির ঝাবাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।

ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে, ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগানকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা এই মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, ‘এই ধরনের স্লোগান শান্তিপূর্ণ এবং কোনো উস্কানি বা হুমকি মুক্ত। তাই এটি ফৌজদারি নিষেধাজ্ঞার আওতায় আসা উচিত নয়’।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ