শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজা যুদ্ধবিরতি আলোচনায় মিসরে গিয়ে সড়কে প্রাণ গেল কাতারের ৩ কূটনীতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি সপ্তাহের শুরুতে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে মিসরে গিয়ে কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে জানিয়েছে মিসরে থাকা কাতারের দূতাবাস।

এক প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স বার্তায় মিসরে থাকা কাতারের দূতাবাস জানিয়েছে, মিসরের লোহিত সাগরের অবকাশ যাপনকারী শহর শারম আল-শেখের কাছাকাছি এক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মকর্তা নিহত হন।

দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত এবং নিহতদের লাশ রোববারই দোহায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দুটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিসরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েক দিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার মিসরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ