শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পাকিস্তানে পুলিশ ট্রেনিং ক্যাম্পে সন্ত্রাসী হামলা: নিহত ১২ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ঈসমাইল খানে একটি পুলিশ ট্রেনিং স্কুলে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই হামলায় একজন আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) জানিয়েছে। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ডেরা ঈসমাইল খানের পুলিশ ট্রেনিং স্কুলে এই হামলা চালানো হয়। পুলিশ সূত্র জানিয়েছে, ট্রেনিং কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, এরপর সশস্ত্র হামলাকারীরা সেখানে ব্যাপক গুলিবর্ষণ করে।

হামলার পর সেখানে কর্মরত কর্মকর্তা ও হামলাকারীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেছেন, "সকল হামলাকারীকে নিঃশেষ করা হয়েছে। আনুমানিক রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায়।"

হামলায় নিরাপত্তা বাহিনীর আরও ১৩ জন সদস্য আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, "পুলিশ অফিসাররা আক্রমণ বানচাল করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছেন।"

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ