শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামির আঘাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের জের ধরে ইন্দোনেশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প ও সুনামি কেন্দ্র জানিয়েছে, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান জানান, আমরা এটাকে একটি ছোট সুনামি বলছি, তবে সবার সতর্ক থাকা জরুরি।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের পূর্ব দিকের, রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে এবং প্রায় ৫৮ কিলোমিটার গভীর তলদেশে।

এদিকে ভূমিকম্পের পর ফিলিপাইনের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দেশটির ভলকানোলজি ইনস্টিটিউট জানিয়েছে, জীবনের জন্য হুমকিস্বরূপ ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা রয়েছে। পূর্ব ও দক্ষিণ উপকূলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ফিলিপাইনের কিছু অঞ্চলে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। এবং সকলকে ধৈর্যের সাথে থাকতে বলা হয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের মধ্যেই আঘাত হানতে পারে এবং তা ঘণ্টাব্যাপী স্থায়ী হতে পারে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ