শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি শংকরে দারুল ফুরকান হিফজ মাদরাসার ব্যবস্থাপনায় 'রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ'-এর আয়োজনে সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রথম রাউন্ডের ৪র্থ পর্বের এ আয়োজনের প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট আলেমে দীন, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের জীবনে লালন করতে হবে। বড়দের সর্বোচ্চ শ্রদ্ধা, আনুগত্য এবং মেনে চলার অভ্যাস করতে হবে। ছোটদের স্নেহ, মমতা এবং আন্তরিকভাবে দেখতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার দৃষ্টান্ত সঠিকভাবে প্রকাশ করতে হবে।

উপস্থিত প্রতিযোগীদের উদ্দেশে প্রধান আলোচক, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক, জামিয়াতুল বালাগ ঢাকার প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক মুফতি আহসান শরীফ বলেন, রাসূলুল্লাহর জীবনের মূল উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, কল্যাণকামিতা ও সফলতা।

তিনি বলেন, আমাদের জীবন কেবল ভোগ-বিলাসিতার জন্য নয়। মানুষের জন্য কাজ করতে হবে। রাসূলুল্লাহ (সা.)-এর মিশনকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মাধ্যমে সব ধর্মের ওপর ইসলামের প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হবে।

ফাউন্ডার মেম্বার, দারুল ফুরকান হিফজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ আল জাহিদের সভাপতিত্বে এবং মুফতি আবুল বাশার কাসেমীর উপস্থাপনায় বর্ণাঢ্য এ আয়োজনে বক্তব্য রাখেন—মুফতি আব্দুর রহীম বিপ্লবী, ফাউন্ডার মেম্বার মাওলানা হাবীবুর রহমান, মুফতি আবদুল হাফিজ মারুফ, হাফেজ মুফতি মোহাম্মদ সাঈদ, মুফতি মাহবুব হাসান, মাওলানা ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মুফতি সাঈদ আবরার নদভী, মুফতি মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম রাউন্ডের আরও পর্ব অনুষ্ঠিত হবে; যা রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ-এর ফেসবুক পেজে জানানো হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ