শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজায় যুদ্ধবিরতির পেছনে ট্রাম্প–মুসলিম নেতাদের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক গাজায় শান্তিচুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন এনে দিয়েছে। এমনটি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও বৃহস্পতিবার  (৯ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি আরব বা মুসলিম-অধ্যুষিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এর পর ট্রাম্প ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। সেখানে দুজনেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা রূপরেখার প্রতি সম্মতি জানান।

রুবিও বলেন, এর পর ট্রাম্পের আলোচক দল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে আলোচনায় আনতে  জোরদার চেষ্টা চালায়। 

পাশাপাশি ট্রাম্প নিজেও বিশ্বনেতাদের সঙ্গে ‌‘অসাধারণ’ সব ফোনালাপ ও বৈঠক করেন, যা ছিল অত্যন্ত তীব্র ও অঙ্গীকারপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ।

বৃহস্পতিবার ট্রাম্প গাজা শান্তিচুক্তি সফল করতে সহায়তা করার জন্য কাতার, মিসর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও ইন্দোনেশিয়ার নেতাদের ধন্যবাদ জানান ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ