শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কারাগারে আটক বিদেশি নাগরিকদের মধ্যে সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ, আর সেই বিদেশিদের মধ্যেও সবচেয়ে বেশি বাংলাদেশি। সম্প্রতি ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে ছয় হাজার ৯৫৬ বিদেশি নাগরিক বন্দি আছে। এর মধ্যে দুই হাজার ৫০৮ জন, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিদেশি বন্দির মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কারাগারে আটক ২৫ হাজার ৭৭৪ বন্দির শতকরা ৯ শতাংশ ছিল বিদেশি নাগরিক। এর মধ্যে বাংলাদেশি বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। আটক বাংলাদেশি বন্দির মধ্যে ৭৭৮ জন দোষী এবং এক হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় ছিলেন। বিদেশি বন্দিদের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল মিয়ানমার। বেশির ভাগ বিচারাধীন বন্দির বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 

সূত্র: সমকাল

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ