শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

নামাজের প্রস্তুতিকালে ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৭ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি বোর্ডিং স্কুল ভবন ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। শুক্রবার  ধ্বংসস্তুপ থেকে আরও দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি।

সোমবার বিকেলে নামাজের প্রস্তুতিকালে হঠাৎ স্কুলটির একটি অংশ ধসে পড়ে। এতে বহু শিক্ষার্থী ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার পরিচালক যুধি ব্রামান্তিও জানান, সর্বশেষ মরদেহ দুটি পাওয়া গেছে ওযুখানার ধ্বংসস্তুপ থেকে।

এর আগে অন্তত ৫৯ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হয়। স্বজনরা ধ্বংসস্তুপের পাশে দাঁড়িয়ে প্রিয়জনদের খোঁজ করছেন।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত চলছে। মঙ্গলবার এলাকায় ভূমিকম্প আঘাত হানায় উদ্ধারকাজও ব্যাহত হয়।

এখন পর্যন্ত কেবল একটি ক্রেন ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। উদ্ধার ত্বরান্বিত করতে অতিরিক্ত যন্ত্রপাতি আনার প্রস্তুতি চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ