শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

মরক্কোতে বিক্ষোভরত তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মরক্কোর বিভিন্ন শহরে জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে আন্দোলনরত তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। কয়েক দিন শান্তিপূর্ণ কর্মসূচির পর মঙ্গলবার গভীর রাতে প্রথমবারের মতো এই সহিংসতার ঘটনা ঘটে। এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে। বিক্ষোভ শুরু হয়েছিল ‘জেনজি ২১২’ নামে পরিচিত তরুণদের একটি দলের উদ্যোগে। তাদের লক্ষ্য ছিল স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার আনা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। অনানুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু মঙ্গলবার প্রথমবারের মতো মুখোশধারী কিছু বিক্ষোভকারী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগাদিরের কাছে ইনেজগানে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারছে, একটি শপিং সেন্টারে আগুন ধরাচ্ছে এবং স্থানীয় ডাকঘর ভাঙচুর করছে। একই রকম পরিস্থিতি দেখা গেছে আইত আমিরা, বেনি মেল্লাল এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ওজদা অঞ্চলে। যদিও কেউ আহত হয়েছে কি-না তা এখনও স্পষ্ট নয়।

জেনজি ২১২ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বিক্ষোভে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন যে, কিছু অংশগ্রহণকারীর কারণে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এমন আচরণ ন্যায্য দাবির বৈধতা ক্ষুণ্ন করতে পারে।

মরোক্কোর প্রসিকিউটরগণ জানিয়েছে, সংঘর্ষ ও বিক্ষোভে অংশগ্রহণের জন্য ৩৭ জনের বিচার করা হবে। মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস (এএমডিএইচ) জানিয়েছে, গত তিন দিনে ২০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, যারা মূলত তরুণ। বেশিরভাগকে পরে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া কাসাব্লাঙ্কায় পাবলিক প্রসিকিউটর ১৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করার আবেদন জমা দিয়েছেন।
 
সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালীন যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ছয় অপ্রাপ্তবয়স্ক কিশোরকে বিশেষ আদালতে পাঠানো হয়েছে। এই বিক্ষোভগুলো এমন এক সময়ে হচ্ছে, যখন মরক্কোর সামাজিক বৈষম্য এবং জনস্বাস্থ্যের দুর্বলতার কারণে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগাদিরের একটি সরকারি হাসপাতালে আট জন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর সাম্প্রতিক খবর জনসাধারণের ক্ষোভকে আরও তীব্র করেছে। তথ্যসূত্র : এএফপি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ