শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

সৌদি আরবে হচ্ছে হজবিষয়ক জাদুঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে হজ এবং পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণ করা হবে। দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি হজ ও পবিত্র দুই মসজিদের ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উচ্চতর পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমানের বিশেষ উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান, যিনি কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভসের চেয়ারম্যানও।

জাদুঘরটির লক্ষ্য হলো শতাব্দীকাল ধরে চলে আসা হজের ইতিহাস ও ইসলামের পবিত্র স্থানগুলোর পরিবর্তনশীল সেবার বিবরণ তুলে ধরা। এটি হজের আচার-অনুষ্ঠান, রীতি এবং সেবার বিবর্তন বিষয়ে নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে কাজ করবে।

এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীনে ‘হজ ও পবিত্র দুই মসজিদ বিষয়ক বিশ্বকোষ’ নামের একটি বৃহৎ গবেষণা প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান এ উদ্যোগগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করছেন।

বৈঠকে আরও ঘোষণা দেওয়া হয় যে মদিনায় অনুষ্ঠিত হবে ‘Historical Events in the Prophet’s Biography: Perspectives on Research and Documentation’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান।

সূত্র : সৌদি গেজেট ও গালফ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ