শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বাগরাম বিমান ঘাঁটি কখনও হস্তান্তর হবে না : জাবিউল্লাহ মুজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের (আইইএ) মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কখনই হস্তান্তর বা দর কষাকষির বিষয় হবে না।

আল আরাবিয়া ইংলিশকে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, “আমরা দেশের কোনও অংশ কখনও বিদেশী দখলদারের হাতে দেব না। আফগানরা দখলদারিত্বের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার জবাবে তিনি বলেন, আফগানিস্তান তার ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবে না। তবে আইইএ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময়, কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিনিয়োগের বিষয়ে সংলাপে নিযুক্ত রয়েছে।

মুজাহিদ আরও বলেন, “আমাদের দেশ, জাতীয় সম্মান এবং জনগণের মূল্যবোধ রক্ষা করা আমাদের কর্তব্য। বাগরাম পুনরুদ্ধারের চেষ্টা কখনও গ্রহণযোগ্য হবে না।”

প্রসঙ্গত, বাগরাম বিমান ঘাঁটি একসময় আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি ছিল, যা ২০২১ সালের জুলাইয়ে পরিত্যাগ করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ