শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

‘ইহুদিরা মার্কিন রাজনীতিতে অর্থায়ন করে’ মন্তব্যে সাংবাদিক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কানাডার পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের 'রেডিও-কানাডা'র এক প্রতিবেদককে ‘ইহুদি-বিদ্বেষী মন্তব্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার এক সম্প্রচার অনুষ্ঠানে তিনি বলেন, “ইহুদিরা মার্কিন রাজনীতিতে অনেক অর্থায়ন করে”—এর পরদিনই (১৭ সেপ্টেম্বর) তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

কাতারে ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে ওই প্রতিবেদক বলেন, “ইসরায়েলিরা, প্রকৃতপক্ষে ইহুদিরা, আমেরিকান রাজনীতিতে অনেক অর্থায়ন করে।”

এ সময় এক উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বৃহৎ শহর এবং হলিউড ‘ইহুদিদের নিয়ন্ত্রণে’।

ঘটনার পর এক বিবৃতিতে রেডিও-কানাডা সাংবাদিকের মন্তব্যগুলোকে “ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে গোঁড়ামিপূর্ণ, বিদ্বেষমূলক, ভুল এবং পক্ষপাতদুষ্ট অভিযোগ” বলে নিন্দা জানায়। সংস্থাটি জানায়, এই অগ্রহণযোগ্য মন্তব্য তাদের সাংবাদিকতার মান ও নীতির পরিপন্থী এবং কোনোভাবেই পাবলিক সম্প্রচারকের অবস্থানকে প্রতিফলিত করে না।

এদিকে, সাংবাদিকের মন্তব্যের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সেদিনই ইহুদি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সংস্কৃতিমন্ত্রী স্টিভেন গিলবিল্ট বলেন, “গত রাতের সম্প্রচারে ব্যবহৃত শব্দগুলো ক্ষতিকর ইহুদি-বিরোধী ট্রোপ। কানাডিয়ান সম্প্রচারে এর কোনো স্থান নেই। সাংবাদিকরা যখন এমন ভাষা ব্যবহার করেন, তখন ঘৃণা স্বাভাবিক হওয়ার ঝুঁকি তৈরি হয়।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ