শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না। এ কারণে, মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে।’

তিনি বলেন, ‘কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের সমর্থনেই এ হামলা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্বব্যবস্থা জন্ম নেবে।’

ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘কোনো আরব বা ইসলামি দেশই জায়নিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়। আমাদের এক হওয়া ছাড়া আর কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘জায়নিস্ট শাসন পশ্চিমা সমর্থন পেয়েই এ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনকে যারা সমর্থন করছে, তাদের অপরাধও ইতিহাসে লিপিবদ্ধ হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ