ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে পর্তুগিজ প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।
পর্তুগাল হলো সর্বশেষ পশ্চিমা শক্তি যারা ফিলিস্তিনি সার্বভৌমত্ব
